টুল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (টিটিআই), বিটাক সরকারি খরচে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে ন্যূনতম এইচএসসি অথবা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ডিপ্লোমা বা বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোর্স শেষে থাকছে চাকরির সুযোগও। ইতোমধ্যেই ভর্তি শুরু হয়েছে। আগ্রহীরা অনলাইনে বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
কোর্সের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: টুল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (টিটিআই), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)
কোর্সের নাম: ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন (অ্যাডভান্স)
মেয়াদ: ৩ মাস
আসন সংখ্যা: ২৫টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (বিজ্ঞান)/ডিপ্লোমা (ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল), বিএসসি

প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ১৮ থেকে ৪৫ বছর
কোর্স ফি: সরকারি খরচে ফ্রি প্রশিক্ষণ
আরও পড়ুন: সরকারি খরচে হোটেল ও পর্যটন বিষয়ে প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ
প্রশিক্ষণের স্থান: ১১৬ (খ), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
আবেদন যেভাবে: অনলাইন/ডাকযোগে
আবেদনের সময়সীমা: ১২ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষা: ১৩ আগস্ট ২০২৬
নির্দেশনা
দরিদ্র, প্রতিবন্ধী, উপজাতি এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইতোমধ্যেই এসইআইপি প্রকল্পের যেকোনো প্রশিক্ষণ গ্রহণ করেছেন এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
এএ




