তরুণ গ্র্যাজুয়েট ও বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য বিডিজবস ‘ইন্টার্ন জব ফেয়ার’ এর আয়োজন করছে। কর্পোরেট জগতে ক্যারিয়ার গড়ার বিষয়ে নতুনদের প্রথম পদক্ষেপকে আরও সহজ করতে এই মেলার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
আগামীকাল বুধবার (২২ জুলাই) রাজধানীর খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সে এই মেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বিডিজবসের ইন্টার্ন জব ফেয়ারে শীর্ষস্থানীয় শতাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। নতুনদের ২ হাজারের বেশি ইন্টার্নশিপের সুযোগ দেবে তারা। ইন্টার্নশিপের পাশাপাশি আরও থাকছে ফ্রি টেস্ট ইন্টারভিউ এবং ক্যারিয়ার গঠনে সহায়ক বিশেষ সেমিনার।
আরও পড়ুন: ম্যানেজার খুঁজছে মেঘনা গ্রুপ, লাগবে এমবিএ
এবারের মেলায় ব্যাংক এশিয়া, এসিআই, সিঙ্গার বেকো, আকিজ গ্রুপ, হা-মীম গ্রুপ, আনোয়ার গ্রুপ, ওয়ালটন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ইউএস-বাংলা এয়ারলাইন্স, ক্রিয়েটিভ আইটি, ট্যালি এবং বিডিজবসসহ দেশের শীর্ষস্থানীয় ৫০টিরও বেশি কর্পোরেট প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
এই মেলায় চাকরিপ্রত্যাশীরা সরাসরি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। একইসঙ্গে সরাসরি সিভিও জমা দিতে পারবেন। কিছু প্রতিষ্ঠানে ‘অন-দ্য-স্পট’ ভাইবা দেওয়ার সুযোগও থাকছে।
মেলায় অংশগ্রহণের জন্য বিডিজবস অ্যাকাউন্টের মাধ্যমে অগ্রিম সিভি তৈরি/আপডেট করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রিশন করতে এই লিংকে ক্লিক করুন।
এএ




