বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭-এ (২য় গ্রুপ) ব্যাচে অফিসার ক্যাডেট পদে নিয়োগ হবে। এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ+ পাওয়া শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই সরাসরি আইএসএসবিতে অংশ নিতে পারবেন। এছাড়া, ২০২৬ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে।
পদের নাম ও বিবরণ
পদের নাম: অফিসার ক্যাডেট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ–৫ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫০ পেয়ে উত্তীর্ণ।
উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।
আরও পড়ুন: রেশম উন্নয়ন বোর্ডে চাকরি: ৬ পদে ১৬৭ জনের নিয়োগ
শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ১৬২ দশমিক ৫ সে.মি. (৫'-৪"), ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৭৬ সে.মি. (৩০") সম্প্রসারিত ৮১ সে.মি. (৩২)
মহিলা: ১৫৫ সে.মি. (৫'-১"), ওজন ৪৬ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৭১ সে.মি. (২৮") সম্প্রসারিত ৭৬ সে.মি. (৩০")
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স নূন্যতম ১৬ দশমিক ৫ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর)
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
বেতন ও ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী
আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৫১ পদে নিয়োগ, সুযোগ এসএসসি পাসেও
অযোগ্যতা
১. সেনা, নৌ ও বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে।
২. আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত হলে (একবার স্ক্রিন্ড আউট/ একবার প্রতাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
৩. সেনা, নৌ ও বিমানবাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে।
৪. যেকোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে।
আবেদনের নিয়ম
আবেদন ফি: ১০০ টাকা।
অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে।
আবেদনের সময়সীমা: ১৪ আগস্ট ২০২৬
চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা ২০২৬ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন।
বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
এএ




