শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এইচএসসি পাসে আবুল খায়ের গ্রুপে চাকরি

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

এইচএসসি পাসে আবুল খায়ের গ্রুপে চাকরি
এইচএসসি পাসে আবুল খায়ের গ্রুপে চাকরি

দেশের শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ সম্প্রতি তাদের ‘ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং’ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সহকারী কাস্টমস সরকার’ পদে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থীদের আবেদনের আহ্বান জানিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী কাস্টমস সরকার

আবেদনের যোগ্যতা: আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

পদসংখ্যা: পদসংখ্যা নির্দিষ্ট করা না থাকলেও, নির্বাচিত প্রার্থীদের চট্টগ্রাম জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুবিধা

নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আরও পড়ুন: ফ্রেশারদের চাকরি দেবে ইস্টার্ন ব্যাংক, জানুন আবেদনের যোগ্যতা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত নিয়ম ও বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের সময়সীমা

আবেদন প্রক্রিয়া ১৬ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে এবং চলবে ৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর