শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সরকারি চাকরি

জাতীয় পেনশন কর্তৃপক্ষ ৭ পদে চাকরি দেবে

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | শূন্য পদ ২০টি
জাতীয় পেনশন কর্তৃপক্ষ ৭ পদে চাকরি দেবে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের অধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত ৭ ক্যাটাগরির শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। সবগুলো পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

পদের বিবরণ ও বেতন স্কেল:

সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (১০ম গ্রেড)

পদ সংখ্যা: ১টি

বেতন: (১৬,০০০ - ৩৮,৬৪০) টাকা

নিরীক্ষক (১১তম গ্রেড)

পদ সংখ্যা: ১টি

বেতন: (১২,৫০০ - ৩০,২৩০) টাকা

আরও পড়ুন: ডাটা এন্ট্রি পদে লিখিত পরীক্ষা ১০ জুলাই নেবে ইসি

ব্যক্তিগত সহকারী (১৩তম গ্রেড)

পদ সংখ্যা: ৪টি

বেতন: (১১,০০০ - ২৬,৫৯০) টাকা

হিসাবরক্ষক (১৪তম গ্রেড)

পদ সংখ্যা: ১টি

বেতন: (১০,২০০ - ২৪,৬৮০) টাকা

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬তম গ্রেড)

পদ সংখ্যা: ৪টি

বেতন: (৯,৩০০ - ২২,৪৯০) টাকা

আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

ড্রাইভার (১৬তম গ্রেড)

পদ সংখ্যা: ১টি

বেতন: (৯,৩০০ - ২২,৪৯০) টাকা

অফিস সহায়ক (২০তম গ্রেড)

পদ সংখ্যা: ৮টি

বেতন: (৮,২৫০ - ২০,০১০) টাকা

আবেদনের সময়সীমা ও পদ্ধতি

আবেদন শুরু: ১ জুলাই ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময়: ২৮ জুলাই ২০২৬, বিকাল ৪টা।

আগ্রহীদের npa.teletalk.com.bd অথবা www.npa.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সাবমিটের পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে।

বিস্তারিত তথ্য জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এএ/এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর