রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রাইম টিভিতে ৯ পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ১০:১০ এএম

শেয়ার করুন:

প্রাইম টিভিতে ৯ পদে চাকরির সুযোগ
প্রাইম টিভিতে ৯ পদে চাকরির সুযোগ

গণমাধ্যম প্রাইম টিভি তাদের বিভিন্ন বিভাগে দক্ষ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ভিডিও এডিটর, নিউজরুম এডিটর, হেড অব ডিজিটাল, মার্কেটিং এক্সিকিউটিভ, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, জেলা প্রতিনিধি, গ্রাফিক ডিজাইনার এবং কান্ট্রি করেসপন্ডেন্ট পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা

ভিডিও এডিটর (উইথ মোশন): ডিজিটাল মিডিয়ায় কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস এবং ফটোশপে দক্ষতা থাকতে হবে।

নিউজরুম এডিটর: নিউজরুমে ২-৩ বছরের অভিজ্ঞতা এবং টিম পরিচালনার দক্ষতা থাকতে হবে।

হেড অব ডিজিটাল: ডিজিটাল মিডিয়ায় ২-৩ বছরের অভিজ্ঞতা এবং টিম লিড করার সক্ষমতা থাকতে হবে।

মার্কেটিং এক্সিকিউটিভ: টেলিভিশন মিডিয়ায় মার্কেটিং বিভাগে কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা এবং স্পন্সর ও অ্যাডভারটাইজমেন্ট সংগ্রহে দক্ষতা থাকতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাংবাদিকতায় আগ্রহ, স্মার্ট এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকতে হবে।

উপজেলা প্রতিনিধি: উপজেলা পর্যায়ে সাংবাদিকতায় ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

জেলা প্রতিনিধি: জেলা পর্যায়ে সাংবাদিকতায় ২-৩ বছরের অভিজ্ঞতা এবং সংবাদ সংগ্রহের দক্ষতা থাকতে হবে।

jela

গ্রাফিক ডিজাইনার: ফটোশপ, ইলাস্ট্রেটর ও ইনডিজাইনসহ গ্রাফিক ডিজাইন সফটওয়্যারে দক্ষ এবং ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কান্ট্রি করেসপন্ডেন্ট: সংশ্লিষ্ট দেশে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাথে শক্তিশালী নেটওয়ার্ক এবং সাংবাদিকতায় পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ইমেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করে জীবনবৃত্তান্ত (CV) ও পোর্টফোলিও/কাজের লিংক [email protected] এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন করার শেষ সময়: ৫ জুলাই ২০২৬।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর