জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। ৬টি ভিন্ন পদে ১৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২১ জুলাই।
পদের বিবরণ
বিজ্ঞাপন

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
বিজ্ঞাপন
বয়সসীমা: ১ জুন, ২০২৬ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর (বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না)
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না
আবেদন ফি: ১-৫ নং পদের জন্য ১১২ টাকা
৬ নং পদের জন্য ৫৬ টাকা
আবেদন শুরুর তারিখ: ২২ জুন, ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২১ জুলাই, ২০২৬
এনএম




