শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

আরটিভিতে নিয়োগ: সোশ্যাল মিডিয়া ও গ্রাফিকস ডিজাইনার পদে চাকরি

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

আরটিভিতে নিয়োগ: সোশ্যাল মিডিয়া ও গ্রাফিকস ডিজাইনার পদে চাকরি
আরটিভিতে নিয়োগ: সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ ও গ্রাফিকস ডিজাইনার খুঁজছে প্রতিষ্ঠানটি

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি তাদের ডিজিটাল টিমের জন্য নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ’ এবং ‘গ্রাফিকস ডিজাইনার’ এই দুটি পদে অভিজ্ঞ প্রার্থীদের থেকে আবেদন আহ্বান করেছে।

পদের নাম: সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ


বিজ্ঞাপন


দায়িত্ব: ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং লিংকডইনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পোস্ট ও কনটেন্ট ব্যবস্থাপনা করা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

724685772_1375556704634481_2115934321107920768_n


বিজ্ঞাপন


অন্যান্য যোগ্যতা: নিউজ ও অনলাইন মিডিয়া সম্পর্কে ভালো ধারণা, এসইও (SEO)-তে অভিজ্ঞতা, সোস্যাল মিডিয়া কনটেন্ট ভায়োলেশন সম্পর্কে জ্ঞান এবং ভি-মিক্স (vMix) বা ওবিএস স্টুডিওর (OBS Studio) মাধ্যমে লাইভ পরিচালনার দক্ষতা থাকতে হবে।

পদের নাম: গ্রাফিকস ডিজাইনার

দায়িত্ব: অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর ও আফটার ইফেক্টস-এর মাধ্যমে ডিজাইন সংক্রান্ত কাজ করা।

আরও পড়ুন: আপনি কি অফিসের সব কাজে নাক গলান?

শিক্ষাগত যোগ্যতা: গ্রাফিকস ডিজাইন এবং মাল্টিমিডিয়া বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমাধারী হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১-২ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

কাজের স্থান: তেজগাঁও, ঢাকা।

বেতন ও সুবিধাদি

যোগ্য প্রার্থীদের জন্য থাকছে প্রতিযোগিতামূলক বেতন প্যাকেজ, বার্ষিক বেতন পর্যালোচনা এবং বছরে দুটি উৎসব বোনাস।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ছবিসহ জীবনবৃত্তান্ত (CV) ২৫ জুন ২০২৬ তারিখের মধ্যে [email protected] এই ইমেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে। ইমেইলের সাবজেক্ট এবং আবেদনে পদের নাম উল্লেখ করতে হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর