মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

আখতার গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

চাকরি ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

আখতার গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আখতার গ্রুপ। ‘সেলস পারসন (জুনিয়র এক্সিকিউটিভ টু সিনিয়র এক্সিকিউটিভ লেভেল)’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৭ মে। 

বিভাগের নাম: রিটেইল/করপোরেট/ডিলার সেলস


বিজ্ঞাপন


পদের নাম: সেলসপারসোন (জুনিয়র এক্সিকিউটিভ টু সিনিয়র এক্সিকিউটিভ লেভেল)

পদ সংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ


বিজ্ঞাপন


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা ডিপ্লোমা

অভিজ্ঞতা: ২ বছর (তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন)

বয়সসীমা: ২০-৩৫ বছর

কর্মস্থল: চাঁদপুর, চট্টগ্রাম, ফরিদপুর, ফেনী, গাজীপুর, জয়পুরহাট, খুলনা, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, পাবনা, রংপুর, টাঙ্গাইল ও ঠাকুরগাঁও 

বেতন ও অন্যান্য সুবিধা: ১৬,০০০-২৫,০০০ টাকা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন 

আবেদনের সময়সীমা: ২৭ মে, ২০২৬ 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর