বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিজ্ঞাপন ও ফিচার বিভাগে চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা মেইল

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

বিজ্ঞাপন ও ফিচার বিভাগে চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা মেইল
বিজ্ঞাপন ও ফিচার বিভাগে চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা মেইল

ইউএস-বাংলা গ্রুপের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা মেইল ডটকমে কাজ করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ এপ্রিল, ২০২৬। 

১. বিপণন (Marketing) বিভাগ


বিজ্ঞাপন


পদের নাম: সহকারী ব্যবস্থাপক

পদ সংখ্যা: ১ জন

অভিজ্ঞতা: ৪-৫ বছর

পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ


বিজ্ঞাপন


পদ সংখ্যা: ২ জন

অভিজ্ঞতা: ১-২ বছর

যোগ্যতা ও শর্তাবলী:

নিউজপোর্টাল ও ডিজিটাল মার্কেটিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

টার্গেটভিত্তিক কাজ করার মানসিকতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক।

২. ফিচার (Feature) বিভাগ

পদের নাম: সহ-সম্পাদক (সাব-এডিটর)

প্রার্থীর ধরন: শুধুমাত্র নারী

অভিজ্ঞতা: ১-২ বছর

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক

বিশেষ দক্ষতা ও দায়িত্ব:

জীবন-যাপন (Lifestyle), সাজসজ্জা, মানসিক স্বাস্থ্য, ক্যারিয়ার, প্যারেন্টিং এবং ঘর-গৃহস্থালির আধুনিক টিপস নিয়ে সৃজনশীল লেখার অভিজ্ঞতা থাকতে হবে।

ইংরেজি থেকে সাবলীল ও প্রাঞ্জল বাংলা অনুবাদের দক্ষতা থাকতে হবে।

শুদ্ধ বানান, বাংলা ব্যাকরণ এবং দ্রুত টাইপিংয়ে পারদর্শিতা।

সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড বুঝে কন্টেন্ট প্ল্যানিং এবং খবরের আড়ালের খবর খুঁজে বের করার সক্ষমতা।

সাধারণ তথ্যাবলী:

চাকরির ধরন: ফুল টাইম।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ-সুবিধা: ঢাকা মেইলের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল, ২০২৬।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) পাঠাতে হবে এই ই-মেইল ঠিকানায়: [email protected] (অবশ্যই ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে)

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর