জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। উক্ত মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের দুটি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২ এপ্রিল।
চাকরির বিবরণ—
বিজ্ঞাপন
১. পদের নাম: ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সশস্ত্র বাহিনীর ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিন্ড বা সমপদমর্যাদাধারী
গ্রেড ও বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৮ বছর
২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে
সশস্ত্র বাহিনীর ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্পোরাল/ল্যান্স কর্পোরাল বা সমপদমর্যাদাধারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য
কম্পিউটার টাইপিং দক্ষতা বাংলায় মিনিটে ২০ শব্দ (সর্বনিম্ন), ইংরেজিতে মিনিটে ২০ শব্দ (সর্বনিম্ন) থাকতে হবে
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড- ১৬)
বয়সসীমা: ১৮–৩২ বছর (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর)
আবেদন যেভাবে: পরীক্ষায় অংগগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করবেন
আবেদন ফি:
বিজ্ঞাপন
১ নম্বর পদের আবেদন ফি বাবদ ১৫০ টাকা এবং সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা;
২ নম্বর পদের আবেদন ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
**অনগ্রসর নাগরিকদের জন্য (সব গ্রেডের পদের ক্ষেত্রে) আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা
আবেদনের সময়সীমা:
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৬ মার্চ ২০২৬, সকাল ১০টা
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা
বিস্তারিত তথ্যের জন্য এই লিংকে ক্লিক করুন
এনএম

