জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। ‘কনজাম্পশন মাস্টার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ সেপ্টেম্বর।
পদের নাম: কনজাম্পশন মাস্টার
বিজ্ঞাপন
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান
অভিজ্ঞতা: ২ বছর (রিটেইল স্টোর, গার্মেন্টস, বুটিক/ফ্যাশন কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)
যেসব দায়িত্ব পালন করতে হবে:
বিজ্ঞাপন
> মার্চেন্ডাইজিং টিম থেকে স্যাম্পলসহ রিকুইজিশন শিট যথাযথভাবে গ্রহণ করা
> প্রদত্ত তথ্য ও গ্রেডিং প্যাটার্নের ভিত্তিতে প্রতিটি পোশাকের ফ্যাব্রিক কনজাম্পশন হিসেব করা। প্রয়োজন হলে প্রতিটি সাইজ অনুযায়ী প্রকৃত কনজাম্পশন নির্ধারণের জন্য একটি মিনি মার্কার তৈরি করা
> নির্দিষ্ট কোনো ডিজাইনের কনজাম্পশন হিসেব করার সময় ডিজাইনারের প্রতিটি আইটেমের নির্দেশনা সতর্কতার সাথে পর্যালোচনা করা, যাতে সঠিক হিসেব নিশ্চিত হয়
> ফ্যাব্রিক কনজাম্পশনের তথ্য সঠিকভাবে পিটিপি সিস্টেমে এন্ট্রি করা এবং সংশ্লিষ্ট টিমের কাছে পাঠানো
> ডিজাইন পরিবর্তন, ফ্যাব্রিকের ত্রুটি বা অন্য কোনো কারণে প্রাথমিক হিসাব প্রভাবিত হলে পুনরায় ফ্যাব্রিক কনজাম্পশন হিসেব করা
> সঠিক কস্টিং, কনজাম্পশন হিসেব এবং বাল্ক কাটিং নিশ্চিত করতে ডিজাইন, প্রোডাকশন ও মার্চেন্ডাইজিং টিমের সঙ্গে কাজ করা
> ভবিষ্যতের জন্য রেফারেন্স এবং ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে সমস্ত কনজাম্পশন ডেটা, ডিজাইন ডকুমেন্ট এবং সংশ্লিষ্ট তথ্যের সঠিক রেকর্ড সংরক্ষণ করা
> টিম/কারখানাগুলোকে সহায়তা ও পরামর্শ প্রদান করা, যাতে ফ্যাব্রিক অপচয় কমিয়ে সর্বাধিক ফ্যাব্রিক ব্যবহার নিশ্চিত করা যায়
> সুপারভাইজারের নির্দেশ অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানি নিয়ম অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন
আবেদনের সময়সীমা: ৭ সেপ্টেম্বর, ২০২৫
এনএম

