আদ-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ৪টি ভিন্ন পদে চিকিৎসাবিদ্যায় অধ্যায়ণরত শিক্ষার্থীদের পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৭ এপ্রিল।
১. পদের নাম: অ্যাসোসিয়েট প্রফেসর
পদ সংখ্যা: উল্লেখ নেই
যেসব বিভাগে নিয়োগ: অ্যানাটমি, ফরেনসিক মেডিসিন, মাইক্রোবায়োলজি
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, এমফিল/এমএস/এমডি/ডিএফএম
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
পদ সংখ্যা: উল্লেখ নেই
যেসব বিভাগে নিয়োগ: ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, ডিএফএম/ এমফিল/এমডি
৩. পদের নাম: লেকচারার/রেজিস্ট্রার
পদ সংখ্যা: উল্লেখ নেই
যেসব বিভাগে নিয়োগ: অ্যানাটমি, সাইকোলজি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড ওবিএস, পেডিয়াট্রিক্স, অফথালমোলজি, ইএনটি, অর্থপেডিক্স।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, এফসিপিএস পার্ট-১ (রেজিস্ট্রারের ক্ষেত্রে)
৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার
পদ সংখ্যা: উল্লেখ নেই
যেসব বিভাগে নিয়োগ: অ্যানাটমি, সাইকোলজি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড ওবিএস, পেডিয়াট্রিক্স, অফথালমোলজি, ইএনটি, অর্থপেডিক্স।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস
অভিজ্ঞতা: প্রতিটি পদের জন্য অভিজ্ঞতা প্রযোজ্য।
কর্মস্থল: ঢাকা (মগবাজার)
বেতন: প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ছবিসহ জীবনবৃত্তান্ত, সব সার্টিফিকেটের ফটোকপি আদ দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল বরাবর পাঠাতে হবে। যোগাযোগের ঠিকানা: আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ, প্রিন্সিপ্যাল অফিস, ২ বড় মগবাজার, ঢাকা ১২১৭।
অনলাইনে আবেদন করতে কভার লেটারসহ জীবনবৃত্তান্ত ই-মেইল করতে হবে [email protected] /[email protected] এই ঠিকানায়।
আবেদনের সময়সীমা: ১৭ এপ্রিল, ২০২২।
এনএম/এজেড




