নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম গণমাধ্যম দৈনিক যুগান্তর। ৮টি ভিন্ন পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ জুলাই।
প্রতিষ্ঠানের নাম: দৈনিক যুগান্তর
পদের নাম:
হেড অব অনলাইন
হেড অব মাল্টিমিডিয়া
হেড অব ডিজিটাল সেলস
হেড অব এসইও
জ্যেষ্ঠ সহ-সম্পাদক
সহ-সম্পাদক
গ্রাফিক্স ডিজাইনার
ডিজিটাল মার্কেটার
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (সাংবাদিকতায় স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার)
অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা। তবে হেড অব অনলাইন ও হেড অব মাল্টিমিডিয়া পদে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিউজ পোর্টালে কাজ করছেন এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা রাখেন— এমন অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস, ছবি ও ভিডিও সম্পাদনার টুলস ব্যবহারে দক্ষ হতে হবে।
বেতন: যোগ্যতা অনুসারে আকর্ষণীয় বেতন-ভাতা ছাড়াও যুগান্তরের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
আবেদন যেভাবে: আগ্রহীরা [email protected] ই-মেইলে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: ১০ জুলাই, ২০২৩
এনএম




