রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

স্কটল্যান্ডে বিক্রি হবে দ্বীপ, কিনতে পারেন আপনিও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

স্কটল্যান্ডে বিক্রি হবে দ্বীপ, কিনতে পারেন আপনিও
দ্বীপটি বন্যপ্রাণীদের জন্য একটি আশ্রয়স্থল- সিএনএন

আপনি যদি জীবনযাপনে ক্লান্ত হয়ে পড়েন, পালাতে চান কোনও নির্জন এলাকায়। তাহলে আপনার জন্য সুখবর দিয়েছে ইউরোপের দেশ স্কটল্যান্ড। জনমানবহীন একটি দ্বীপ বিক্রি করবে দেশটি।

স্কটল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত বারলোকো দ্বীপটি ১ লাখ ৯০ হাজার ডলারে (প্রায় দুই কোটি টাকা) বিক্রি করা হবে দ্বীপটি। খবর সিএনএনের


বিজ্ঞাপন


লন্ডন এবং এডিনবরা থেকে বারলোকোর দূরত্ব ৫৬০ এবং ১০০ কিলোমিটার দূরে। স্কটল্যান্ডের দক্ষিণ উপকূলের জনমানবহীন এই দ্বীপের আয়তন ২৫ একর। দ্বীপটিতে প্রকৃতিক সৌন্দর্যের কোনও কমতি নেই।

দ্বীপটি বিক্রির দায়িত্বে রয়েছেন অ্যারন এডগার নামে এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, স্কটল্যান্ডের মূল ভূখণ্ড থেকে পায়ে হেঁটেও দ্বীপটিতে যাওয়া যায়। তবে জোয়ারের সময় নৌকা করে যেতে হয়। লোকালয় থেকে কয়েক কিলোমিটার দূরে শান্ত এই দ্বীপে যেমন পাখি রয়েছে, তেমন বন্য প্রাণীও রয়েছে। সবচেয়ে কাছের শহর এবং রেলস্টেশন রয়েছে ১০ কিলোমিটার দূরে।

This uninhabited Scottish island

একাকী, নির্জনে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বাস করতে চাইলে এর থেকে ভাল জায়গা আর হতে পারে না বলে জানিয়েছেন অ্যারন। বাড়তি আকর্ষণ হিসাবে রয়েছে বিভিন্ন ধরনের নাম না জানা পাখিদের বাস। এ ছাড়াও বেশি কিছু বিরল প্রজাতির গাছও রয়েছে এই দ্বীপে। 


বিজ্ঞাপন


দ্বীপটিকে ঘিরে রয়েছে পাথর বিছানো সৈকতও। যা অপূর্ব সুন্দর। অ্যারন আরও জানিয়েছেন, জীববিজ্ঞান নিয়ে যারা গবেষণা করছেন বা যাদের এই বিষয়ে আগ্রহ রয়েছে, তাদের ক্ষেত্রে এই দ্বীপ একটা ‘সোনার খনি’র মতো। 

ইতোমধ্যেই দ্বীপটি কেনার জন্য দেশ এবং বিদেশ থেকে বহু ক্রেতা যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন অ্যারন।

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর