রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

তীব্র আপত্তির পরও আলাস্কা থেকে তেল-গ্যাস তুলবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

তীব্র আপত্তির পরও আলাস্কা থেকে তেল-গ্যাস তুলবে যুক্তরাষ্ট্র

আলাস্কা থেকে তেল-গ্যাস উত্তোলনের একটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দীর্ঘদিন ধরে পরিবেশবাদীরা দাবি করে আসছেন যে, আলাস্কা থেকে তেল-গ্যাস উত্তোলন করলে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে।

উইলো প্রজেক্টের অধীনে এই খনন করবে মার্কিন প্রতিষ্ঠান কনোকো-ফিলিপস। তারা বলছে, এর ফলে সরকারের আয় ও হাজার হাজার মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। খবর বিবিসির


বিজ্ঞাপন


বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের সঙ্গে একমত জানিয়েছেন আলাস্কার বেশ কয়েকজন আইনপ্রণেতা। তবে, ৮০০ কোটি মার্কিন ডলারের এই প্রজেক্টে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বন্যপ্রাণীরা হুমকিতে পড়বে বলে দাবি পরিবেশবাদীদের।

আলাস্কার উত্তর প্রান্তে স্মিথ বে এর অগভীর জলে খনিটি অবস্থিত। এই খনি থেকে প্রতিদিন এক লাখ ৮০ হাজার ব্যারেল তেল উত্তোলন করা যাবে। যুক্তরাষ্ট্রের সম্পত্তিবিষয়ক কর্তৃপক্ষের অনুমান, ৩০ বছরের হিসেবে এই খনি থেকে উত্তোলিত জ্বালানি থেকে নতুন করে ২৭ কোটি ৮০ লাখ টন কার্বন-ডাই-অক্সাইড যোগ হবে।

পরিবেশবাদীরা বলছেন, প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু পরিবর্তন রোধে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই অনুমোদন তার বিপরীত।

জলবায়ু পরিবর্তনের প্রভাবের সবচেয়ে বেশি শিকার হচ্ছে আলাস্কা। এটি মূলত জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে সৃষ্ট এবং তেল ও গ্যাস উত্তোলনজনিত কার্বন ডাই অক্সাইড জড়িত। এর ফলে বায়ু ও জলের গুণমান কমেছে, স্বাস্থ্য বৈষম্য ও খাদ্যের উৎসের ঘাটতি দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর