সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

খুলছে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান: খরচ কত, কতদিন থাকবে ফুল?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

খুলছে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান: খরচ কত, কতদিন থাকবে ফুল?

ভারত নিয়ন্ত্রি কাশ্মিরের শ্রীনগরে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ ফুলের বাগান। আগামী রোববার (১৯ মার্চ) থেকে বাগানটির দরজা খুলে যাচ্ছে ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য।

শ্রীনগরের পাহাড়ঘেরা ডাল লেক লাগোয়া এই টিউলিপ বাগানের নাম ‘ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন’। ১৯ মার্চ থেকে টিকিট কেটে দেশি–বিদেশি পর্যটকরা টিউলিপের চোখ জুড়ানো সৌন্দর্য উপভোগ করতে পারবেন।


বিজ্ঞাপন


এশিয়ার সবচেয়ে বড় এই টিউলিপ বাগানে ঘুরতে হলে পাঁচ বছরের বেশি বয়সী ভারতীয় পর্যটকদের মাথাপিছু খরচ করতে হবে ৬০ রুপি। বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি ১৫০ রুপি।

tulip garden kashmir

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে টিউলিপ বাগান। আগামী মাসের শেষ নাগাদ বাগানটিতে রং-বেরঙের টিউলিপ ফুটে থাকবে বলে আশা করা হচ্ছে। ওই সময় পর্যন্ত পর্যটক ও দর্শনার্থীরা বাগানটিতে ভ্রমণ করতে পারবেন।

২০০৮ সালে কাশ্মিরে তৈরি হয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। ওই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন গুলাম নবি আজাদ। মূলত শীত ও গ্রীষ্মের মাঝামাঝি সময়ে পর্যটকদের মনোযোগ কাড়তে তাঁর উদ্যোগে এশিয়ার সবচেয়ে বড় এই টিউলিপ বাগানের যাত্রা শুরু।


বিজ্ঞাপন


tulip garden kashmir

টিউলিপ বাগানটির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন ইনামুউলুরেহমান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, প্রতি বছর এ বাগানের পরিধি বাড়ছে। টিউলিপের নতুন নতুন জাত যুক্ত করা হচ্ছে। বাগানটির উন্নয়নে আর ফুলের মান ধরে রাখতে আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

সূত্র: জি নিউজ

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর