শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভারতে বাংলা ভাষার অবস্থান কী?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

ভারতে বাংলা ভাষার অবস্থান কী?
ভারতে সবচেয়ে বেশি মানুষ বাংলায় কথা বলেন পশ্চিমবঙ্গে

বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। ১৯৫২ সালে তাজা রক্তের বিনিময়ে ছিনিয়ে আনতে হয়েছিল মায়ের ভাষা বাংলাকে। বাংলাদেশ ছাড়াও ভারতের বিশাল সংখ্যক মানুষ বাংলায় কথা বলে। ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতে বাংলা ভাষার অবস্থান কী?

সংখ্যার নিরিখে ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা বাংলা। দেশটিতে প্রায় ৯.৭২ কোটি মানুষের মাতৃভাষা এটি। বাংলা এখন বিশ্বের কমবেশি ৩০ কোটি মানুষের মুখের ভাষা।


বিজ্ঞাপন


assam bangla
আসামের প্রধান ভাষা বাংলা

বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, মেঘালয়, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লিসহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে-ছিটিয়ে আছে বাংলাভাষী জনগোষ্ঠী। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও নেপালেও রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাভাষী। শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান, মিয়ানমার, আফগানিস্তানেও কর্মসংস্থান ও অভিবাসনসূত্রে ছড়িয়ে পড়েছে বাঙালিরা।

ভারতে স্বীকৃত ২৩টি দাফতরিক ভাষার অন্যতম বাংলা। দেশটিতে বাংলা ভাষা ব্যবহারকারী জনসংখ্যা রয়েছে দ্বিতীয় স্থানে। হিন্দির পরেই বাংলার অবস্থান ভারতে।

india bangla tripura
ত্রিপুরার প্রধান ভাষা বাংলা

পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় দাফতরিক ভাষা বাংলা। তার পাশাপাশি অসম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও দ্বিতীয় দাফতরিক ভাষা হিসেবে বাংলা স্থান পেয়েছে। বাঙালি অধ্যুষিত ঝাড়খণ্ডও দ্বিতীয় দাফতরিক ভাষা হিসেবে বাংলাকে বেছে নিয়েছে। কারণ এখানে বহুসংখ্যক বাঙালি রয়েছেন। ওড়িশাতেও বাংলাভাষী প্রচুর মানুষ পয়েছে। সেখানেও হিন্দি-ওড়িয়ার পাশাপাশি বাংলা প্রচলিত ভাষা।

পশ্চিমবঙ্গে প্রধান ভাষা বাংলা। রাজ্যের বেশির ভাগ মানুষ এই ভাষাতেই কথা বলেন। পশ্চিমবঙ্গের মতোই ত্রিপুরার প্রধান ভাষা বাংলা। সেখানের প্রথম ভাষা হিসাবেই স্বীকৃত বাংলা।

andaman nicobar bangla
ভারতের দ্বীপরাজ্য আন্দামান নিকোবারের প্রধান ভাষা বাংলা

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও প্রচুর বাঙালি রয়েছেন। ফলে বেশির ভাগ মানুষের মাতৃভাষাই বাংলা। এখানেও সংখ্যার নিরিখে বাংলা প্রধান ভাষা।

সূত্র: ওয়ান ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর