আলোচিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বিভিন্ন বিষয়ে সামাজিক মাধ্যমে সরব থাকেন। শনিবার তার ভেরিফায়েড ফেসবুকে নিজের মৃত্যুর সংবাদ দেন তিনি। এরপর রোববার সকালে তিনি লেখেন 'মরণোত্তর দেহ হাসপাতালে দান করা হয়েছে'।
বাংলাদেশ থেকে নির্বাসনের পর দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন তসলিমা নাসরিন। ভারতের ও বাংলাদেশের বিভিন্ন বিষয়ে সামাজিক মাধ্যমে সরব থাকেন তিনি।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তসলিমা লেখেন, ‘গতকাল ঠিক এই সময় মৃত্যু হয়েছে আমার। এখন ফিউনারেল চলছে’।
গতকাল ঠিক এই সময় মৃত্যু হয়েছে আমার। এখন ফিউনারেল চলছে।
Posted by Taslima Nasrin on Saturday, January 14, 2023
এরপর রোববার সকালে তিনি আরেক পোস্টে লেখেন, ‘আমার মরণোত্তর দেহ হাসপাতালে দান করা হয়েছে’।
আমার মরণোত্তর দেহ হাসপাতালে দান করা হয়েছে।
Posted by Taslima Nasrin on Saturday, January 14, 2023
তবে কী নিয়ে হঠাৎ করে তিনি এমন পোস্ট করেছেন সে বিষয়ে পরিষ্কার করে তিনি কিছু জানাননি।
সম্প্রতি নায়িকা পরীমণি ইস্যুতে সরব হয়েছিলেন তসলিমা নাসরিন। সেসময় তিনি নিজের সঙ্গে পরীমণির মিল খুঁজে পান। নায়ক রাজের সঙ্গে মনোমালিন্যের পর তাদের সংসারে বিচ্ছেদের সুর শোনা যায়। যদিও পরে সব সমস্যার সমাধান হয়েছে বলে জানান তারকা দম্পতি।
একে




