শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ট্রাম্পের প্রচারণায় অংশ নেবেন না মেয়ে ইভাঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

ট্রাম্পের প্রচারণায় অংশ নেবেন না মেয়ে ইভাঙ্কা
ডোনাল্ড ট্রাম্প ও ইভাঙ্কা ট্রাম্প- ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালে রিপাবলিকান প্রার্থী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার পর বাবা ট্রাম্পের হয়ে প্রচারণায় অংশ নেবেন না বলে জানিয়েছেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।

মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে ইভাঙ্কা বলেন, ''আমি পরিবার, ছোট বাচ্চাকে সময় দেওয়াকে অগ্রাধিকার হিসেবে নিয়েছি। আমি বাবাকে ভালোবাসি। তাকে সমর্থন করব। সামনে এগিয়ে যাবে। তবে এর সবকিছু করব রাজনৈতিক অঙ্গনের বাইরে।'


বিজ্ঞাপন


ইভাঙ্কা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে। তিনি এবং তার স্বামী জ্যারেড কুশনার আগের দুটি প্রচারে প্রধান ভূমিকা পালন করেছিলেন এবং হোয়াইট হাউসের উপদেষ্টা হিসাবে কাজ করেছেন।

মঙ্গলবার রাতে মার-এ-লাগো রিসোর্টে রিপাবলিকান পার্টির মনোনয়নের জন্য তার প্রার্থিতা ঘোষণা করেন ট্রাম্প।

donald trump ivanka

২০২০ সালের নির্বাচনে তার পরাজয়ের পর ইভাঙ্কা ট্রাম্প এবং কুশনার ফ্লোরিডায় চলে আসেন। সেসময় তারা স্প্যানিশ গায়ক জুলিও ইগলেসিয়াসের কাছ থেকে মিয়ামিতে ৩২ মিলিয়ন ডলারের সম্পত্তি কিনেছিলেন।


বিজ্ঞাপন


২০২০ সালের নির্বাচনে কারচুপি হয়েছে বলে বহুবার অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে বাবার দাবির বিপক্ষে অবস্থান নিয়ে ইভাঙ্কা বলেন যে, নির্বাচনে ভোটারদের জালিয়াতির কোনো প্রমাণ নেই এবং তার বাবা হেরে গেছেন।

এছাড়া ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় সাক্ষ্য দিয়েছেন ইভাঙ্কা ও কুশনার। তিনি বলেন, 'আমেরিকান জনগণের সেবা করার সম্মান পেয়ে আমি কৃতজ্ঞ। আমি সবসময় আমাদের প্রশাসনের কৃতিত্বের জন্য গর্বিত হব।'

সূত্র: ব্লুমবার্গ

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর