সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

দ. কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২, ১২:০৯ এএম

শেয়ার করুন:

দ. কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১২০ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। সিউল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী সিউলের ইতায়েওন এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও এএফপির।

খবরে বলা হয়, সিউলের একটি জনপ্রিয় নাইট লাইফ এলাকায় হ্যালোইনের বিশাল ভিড়ের মধ্যে সংঘর্ষের সময় পদদলিত হয়ে ১২০ জনের মৃত্যু হয়।

south-2জরুরি পরিষেবার উদ্ধৃতি দিয়ে ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সিউলের ইতাওয়ান জেলার এই ঘটনায় আহতের সংখ্যা শতাধিক।

একটি ভিডিওতে দেখা গেছে, রাস্তায় মরদেহবাহী ব্যাগগুলো রাখছেন জরুরি বিভাগের কর্মীরা। এছাড়া আহত ব্যক্তিদের টেনে বের করে আনার চেষ্টা করছেন।

কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরপরই জরুরি বৈঠকে বসেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

south

ঘটনাস্থলে থাকা অনেক প্রত্যক্ষদর্শী জানান, উদ্ধার কাজে জরুরি বিভাগের লোকজন ছাড়াও স্থানীয় লোকজন অংশ নিয়েছেন। অ্যাম্বুলেন্সে করে একে একে বের করা মরদেহগুলো নিয়ে যাওয়া হচ্ছে। ভিড়ের মধ্যে অনেক লাশ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় এক সাংবাদিক বলেন, দুর্ঘটনার কারণে ইয়ংসান জেলার প্রতিটি মোবাইল ফোনে একটি জরুরি বার্তা পাঠানো হয়েছে। যেখানে নাগরিকদের দ্রুত বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর