শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

বিশ্বকাপে নিরাপত্তায় কাতারে পৌঁছেছে তুর্কি সেনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

বিশ্বকাপে নিরাপত্তায় কাতারে পৌঁছেছে তুর্কি সেনা

ফিফা বিশ্বকাপে নিরাপত্তা প্রদানের জন্য অপারেশন ওয়ার্ল্ড কাপ শিল্ডের অধীনে কাতারে পৌঁছেছে তুর্কি সেনারা। বুধবার এসব সেনা পৌঁছনোর কথা জানিয়েছে দোহার তুর্কি দূতাবাস।

দোহায় তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা গোকসু বিমানবন্দরে তুর্কি সেনাদের স্বাগত জানান। দূতাবাস টুইটারে বলেছে, 'টুর্নামেন্টের সাফল্যের জন্য কাতারের প্রচেষ্টায় অবদান রাখতে তুরস্ক সবসময় প্রস্তুত।' খবর আনাদুলু এজেন্সির


বিজ্ঞাপন


দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে, আঙ্কারা বিশ্বকাপের জন্য দাঙ্গা পুলিশ, বোমা বিশেষজ্ঞ এবং স্নিফার ডগ মোতায়েন করবে। ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের বিশ্বকাপ।

কাতারের অনুরোধে নভেম্বরে ফুটবল বিশ্বকাপ চলাকালীন নিরাপত্তা প্রদানে ছয় মাসের জন্য সেনা পাঠানোর একটি প্রস্তাব সম্প্রতি পাস করে তুরস্ক। 

টুর্নামেন্ট চলাকালীন কাতারের নিরাপত্তায় তুরস্ক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি এবং পাকিস্তানও সামরিক সহায়তা দেবে।

২০ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরু হবে কাতারে। সেখানে ১০ লাখের বেশি ফুটবলপ্রেমীর সমাগম হবে, এমন আশা করা হচ্ছে। আর টিকিটের চাহিদাও তুঙ্গে। 


বিজ্ঞাপন


পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা যেহেতু কাতারের নিজস্ব বাহিনীর একার পক্ষে সম্ভব নয়, তাই তারা অনেক দেশের কাছে সাহায্য চেয়েছে। এতে সম্মত হয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোও।

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর