সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স সংক্রমিত প্রথম কোনো ব্যক্তির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স সংক্রমিত প্রথম কোনো ব্যক্তির মৃত্যু
মাঙ্কিপক্স রোগের ভাইরাস

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স সংক্রমিত প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন। তারা জানিয়েছেন যে মাঙ্কিপক্সে আক্রান্ত এক ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ায় তিনি মারা গেছেন। 

মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মাঙ্কিপক্স সংক্রমণে মৃত ওই ব্যক্তির বিষয়ে এখনও তদন্ত চলছে। মূলত, ওই ব্যক্তির মৃত্যুতে মাঙ্কিপক্স রোগের কোন ভূমিকা ছিলো তা নিয়েই তদন্ত হচ্ছে। যদিও মাঙ্কিপক্স রোগটি খুবই কষ্টদায়ক, তবে এ রোগে মৃত্যুর ঘটনা খুবই কম।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক সংস্থা ‘ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর মুখপাত্র স্কট পাওলি তার এক ইমেলে বলেছেন, মার্কিন এ সংস্থাটি টেক্সাসের হ্যারিস কাউন্টিতে একজন প্রাপ্তবয়স্কের মৃত্যুর সংবাদ পেয়েছে।

পাওলি বলেন, ‘ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং আমরা এই পরিস্থিতি তদন্ত করতে টেক্সাসের কর্মকর্তাদের সাথে সক্রিয়ভাবে কাজ করছি। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, মৃত্যুর নির্দিষ্ট কারণ নির্ধারণ করা অসম্ভব।

অন্যদিকে টেক্সাসের স্বাস্থ্য বিভাগের কমিশনার জন হেলারস্টেডট সেখানকার বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য মাঙ্কিপক্স একটি মারাত্মক রোগ। এ রোগের লক্ষণ দেখা গেলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক সংস্থার (সিডিসি) দাবি, ‘যুক্তরাষ্ট্রের ৫০টি প্রদেশের সবগুলোতেই মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছে। সব মিলিয়ে দেশটিতে ১৮ হাজারেরও বেশি মানুষ এ রোগটিতে আক্রান্ত হয়েছে।’

সিডিসি জানিয়েছে, মাঙ্কিপক্স সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে পৃথিবীতে ১৫ জন ব্যক্তি এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে এবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কেউ মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে মারা গেল।

সূত্র : রয়টার্স

এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর