রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

হরমুজে মাইন বিস্ফোরণে ট্যাংকারে আগুন, সংঘাত অব্যাহত ইয়েমেনে 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৩ এএম

শেয়ার করুন:

হরমুজে মাইন বিস্ফোরণে ট্যাংকারে আগুন, সংঘাত অব্যাহত ইয়েমেনে 
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির পূর্বদিকে মাইনে বিস্ফোরণে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। একই সঙ্গে প্রণালিটির আকাশসীমায় একটি শত্রু গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

এদিকে গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। 

ইয়েমেনের সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেন ও সৌদি আরবে হামলা চালাতে ব্যবহৃত হুথিদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হেনেছে তাদের বাহিনী।

আলজাজিরা বলেছে, আজ ভোরে রাজধানী সানায় বড় একটি হামলা চালানো হয়। এতে সেখানকার আল-তাহরির এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়। এলাকাটির অন্ত ১৩টি বাড়ি ও বাণিজ্যিক দোকান ধ্বংস হয়ে গেছে।

এছাড়া সানার পূর্বাঞ্চলের বানি মাতার এলাকার একটি পেট্রোল স্টেশনেও হামলা হয়েছে। এতে সেখানে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে স্থানীয় সিভিল ডিফেন্স।

অপরদিকে সা’দা অঞ্চলে গতকাল ৫০ বার বিমান হামলা চালানো হয়। যা আজও অব্যাহত ছিল। এরসঙ্গে সেখানে ১০টি মিসাইল হামলা চালানো হয়েছে।

গত জুলাই থেকে সৌদি ও হুথিদের মধ্যে উত্তেজনা চলছে। এ সময়ে সৌদির বিমানবন্দর, তেল স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে হুথিরা। সৌদিও একইভাবে হুথিদের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর