বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

টেনেসিতে তিন দশক পর ডেমোক্র্যাট প্রার্থীর জয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

শেয়ার করুন:

টেনেসিতে তিন দশক পর ডেমোক্র্যাট প্রার্থীর জয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটের জয়যাত্রা যেন থামছেই না। রিপাবলিকানদের শক্তঘাঁটি হিসেবে পরিচিত টেনেসি অঙ্গরাজ্যেও জয় পেলেন ডেমোক্র্যাট প্রার্থী ভিক্টোরিয়া ব্রডেরিক। 

ভিক্টোরিয়াকে এই জয় ছিনিয়ে আনতে বেশ বেগ পেতে হয়েছে। দুজনের এই হাড্ডাহাড্ডি লড়াই অবশেষে প্রতিদ্বন্দ্বী স্কট ডেসজারলেইসকে ২৭০ ভোটে পরাজিত করে। এতে তিন দশক পর ডেমোক্র্যাটদের দখলে আসলো এই অঙ্গরাজ্য। খবর আনাদোলুর।

এর ফলে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আরও একটি আসন বাড়লো ডেমোক্র্যাটদের। পেশায় প্রযুক্তি সহায়তা কর্মী ব্রডেরিকের এই জয় তার দলকে প্রতিনিধি পরিষদে ২৫৯তম আসন এনে দিয়ে প্রতিনিধি পরিষদে তাদের দলের বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়েছেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ১ লাখ ৯৫ হাজারেরও বেশি ভোটের মধ্যে ব্রডেরিক ২৭০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ১৬ নভেম্বর ডেসজারলাইস পরাজয় স্বীকার করে নেন।

প্রতিবেদনে বলা হয়েছে, অনেক বিশ্লেষকই এই আসনটিকে নিশ্চিতভাবে রিপাবলিকানদের অনুকূলে বলে মনে করেছিলেন। ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এই ডিস্ট্রিক্টে ২৪ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন, ফলে এবারের নির্বাচনী চক্রে ডেমোক্র্যাটদের দখলে আসা আসনগুলোর মধ্যে এটিই ট্রাম্পের প্রতি সবচেয়ে বেশি সমর্থন থাকা আসন। অথচ দুই বছর আগেও ডেসজারলাইস ব্রডেরিককে ৪৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেছিলেন।

ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, ব্রডেরিকের প্রচারণায় খরচ হয়েছে ৯০ হাজার ডলারের কিছু বেশি, যেখানে ডেসজারলাইসের প্রচারণায় ব্যয় হয়েছে ৫ লাখ ৮ হাজার ডলার। ব্রডেরিকের প্রচারণায় কোনো টেলিভিশন বিজ্ঞাপন প্রচারের রেকর্ড নেই।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের এক রায়ে ‘ভোটিং রাইটস অ্যাক্ট’ (ভোটাধিকার আইন) দুর্বল হয়ে পড়ার পর রিপাবলিকানরা টেনেসির কংগ্রেসনাল নির্বাচনী মানচিত্র নতুন করে সাজিয়েছিল, যার লক্ষ্য ছিল রাজ্যের নয়টি আসনের সবকটিই নিজেদের দখলে রাখা। 

নতুন সীমানা নির্ধারণের ফলে ন্যাশভিলের কিছু অংশ এবং রাদারফোর্ড কাউন্টি ব্রডেরিকের ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত হয়, যা আসনটিকে রিপাবলিকানদের প্রভাব থেকে কিছুটা সরিয়ে আনে।

৩৪ বছর বয়সী ব্রডেরিক জানিয়েছেন, ২০২১ সালে গর্ভপাত (মিসক্যারেজ) হওয়া এবং ‘রো বনাম ওয়েড’ (Roe v. Wade) রায় উল্টে দেওয়ার আদালতের সিদ্ধান্ত তার রাজনৈতিক সক্রিয়তাকে আরও গভীর করে তোলে। 

তিনি গর্ভপাতের অধিকার, সবার জন্য মেডিকেয়ার (স্বাস্থ্যসেবা), জীবনযাত্রার ব্যয়সাধ্যতা এবং বৈষম্য কমানোর বিষয়গুলোকে সামনে রেখে প্রচারণা চালিয়েছিলেন। বর্তমানে টেনেসির প্রতিনিধি দলে তিনিই একমাত্র ডেমোক্র্যাট সদস্য।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর