বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইউক্রেনের পর এবার পুতিনের নিশানায় এস্তোনিয়া!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

ইউক্রেনের পর এবার পুতিনের নিশানায় এস্তোনিয়া!

প্রতিবেশী দেশ এস্তোনিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কার্যকলাপের অভিযোগ তুলল রাশিয়া। সেই সঙ্গে ওই দেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার!

ইউক্রেনের মতোই একদা সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ ছিল এস্তোনিয়া। প্রথম বিশ্বযুদ্ধ ও রুশ বিপ্লবের পর ১৯১৮ সালে এস্তোনিয়া একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ায় ১৯৩৯ সালের ‘মলোটভ-রিবেনট্রপ চুক্তি’ অনুযায়ী সোভিয়েত ইউনিয়ন ১৯৪০ সালের জুনে এস্তোনিয়া আক্রমণ করে এবং অগস্টে জোর করে মস্কোর নিয়ন্ত্রণাধীন করে নেয়। 

মাঝখানে ১৯৪১ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত এটি নাৎসি জার্মানির দখলে ছিল এস্তোনিয়া। এর পর সোভিয়েত বাহিনী পুনরায় তা দখল করে। 

দীর্ঘ অহিংস আন্দোলনের (‘সিংগিং রেভোলিউশন’ বা গানের বিপ্লব) পর ১৯৯১ সালের অগস্টে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ণ স্বাধীনতা অর্জন করেছিল এস্তোনিয়া।

কিন্তু মঙ্গলবার (২৪ নভেম্বর) রুশ পররাষ্ট্র দফতরের যুদ্ধের হুমকির জেরে ফের সেই স্বাধীনতা বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

সম্প্রতি এস্তোনিয়া সরকার রুশ সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছিল। তার প্রতিবাদ জানাতে সোমবার মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) মারেক উহতেগিকে তলব করে পুতিনের পররাষ্ট্র দফতর। 

বাল্টিক সাগরে সম্প্রতি রাশিয়ার একটি জাহাজে হামলা করেছিুল ইউক্রেন। একই সময় রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করেছিল এস্তোনিয়া। 

এ নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। মস্কোর অভিযোগ, হামলাকারী ইউক্রেনীয় ড্রোনকে আকাশসীমা ব্যবহার করতে দিয়েছেন এস্তোনিয়ার প্রেসিডেন্ট উলে মাদিসে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর