মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

৫০টি জ্বালানিবাহী জাহাজে সাইবার হামলা, ইরানকে সন্দেহ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ এএম

শেয়ার করুন:

৫০টি জ্বালানিবাহী জাহাজে সাইবার হামলা, ইরানকে সন্দেহ করছে যুক্তরাষ্ট্র

তেল, তরলীকৃত পেট্রোলিয়াম (এলপিজি), রাসায়নিক পণ্য ও অন্যান্য বিস্ফোরক পদার্থ বহনকারী ৫০টি পর্যন্ত জাহাজে সাইবার হামলার ঘটনায় ইরানের হাত থাকতে পারে বলে সন্দেহ করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তা ও এ বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরে সাইবার অভিযান চালিয়ে সংঘাত বিস্তৃত করার আশঙ্কার মধ্যে তেহরানের সম্ভাব্য সম্পৃক্ততা খতিয়ে দেখছে ওয়াশিংটন।

হামলার শিকার কয়েকটি জাহাজকে সতর্কবার্তা ও বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, ইরান প্রধান সন্দেহভাজন হলেও রাশিয়াকেও সম্ভাব্য হামলাকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ইরানের সম্পৃক্ততার ইঙ্গিত দেয় এমন কোনো প্রমাণ এখনো পায়নি যুক্তরাষ্ট্র।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামলার শিকার অন্তত চারটি জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে আসার সময় সেগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন কোস্টগার্ড সাইবার সুরক্ষা দল মোতায়েন করে। জাহাজগুলো মার্কিন বন্দরে পৌঁছানোর আগেই সম্ভাব্য হুমকি মোকাবিলায় এসব দল কাজ করে।

এ ছাড়া হামলার শিকার অন্য কয়েকটি জাহাজ ইউরোপ ও এশিয়ার আশপাশের জলসীমায় চলাচল করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর