সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিসলেরির পানিতে মিলল ক্যানসারের উপাদান! 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

বিসলেরির পানিতে মিলল ক্যানসারের উপাদান! 

ভারতে বিসলেরি নামে একটি প্রতিষ্ঠানের পানীয় জলের নমুনায় মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান!েরোববার (২২ নভেম্বর) ‘বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড’-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)। 

পরীক্ষাগারে দ্বিতীয়বার পরীক্ষার পরও সংস্থার বোতলজাত পানীয় জলের নমুনা নিরাপদ নয় বলে শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে, বিসলেরির ঠিক কোন ধরনের প্যাকেটজাত পানীয় জল ল্যাব পরীক্ষায় বিপজ্জনক বলে গণ্য হয়েছে, তা খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই -এর পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে জানানো হয়নি।

সমাজমাধ্যমের এক পোস্টে খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এফএসএস) অ্যাক্ট, ২০০৬’-এর অধীনে প্যাকেটজাত পানীয় জল সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে তারা বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা মামলা শুরুর অনুমোদন দিয়েছে। 

এফএসএসএআই জানিয়েছে, তারা পরীক্ষার জন্য বিসলেরি ইন্টারন্যাশনালের ‘প্যাকেটজাত পানীয় জল’ (মিনারেল ওয়াটার বা খনিজ জল নয়)-এর একটি নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি। এর পর সংস্থার আবেদনের ভিত্তিতে নমুনাটির দ্বিতীয় দফা পরীক্ষাও হয়। 

সেই নমুনাতেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে ছিল না, যার ফলে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬’-এর আওতায় সেটিকে ‘অসুরক্ষিত’ বলে ঘোষণা করেছে। 

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার এবং ইউএস ইপিএ-সহ বিশ্বব্যাপী স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক বিভিন্ন সংস্থা ব্রোমেটকে এমন একটি উপাদান হিসেবে চিহ্নিত করেছে, যার ফলে মানুষের শরীরে ক্যানসার বাসা বাঁধতে পারে।

ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, বিসলারির মতো নামী সংস্থার পানীয় জলে যদি এই ধরনের উপাদান পাওয়া যায়, তা হলে স্টেশন-বাস চত্বরে বা ট্রেনে-বাসে পথচলতি মানুষ যে পানি কিনে খান, তার গুণগত মান কী রকম?

বিসলেরি ইন্টারন্যাশনাল ছাড়াও, বসন্ত মশালা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজ-সহ আরও বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করেছে এফএসএসএআই। 

সংস্থাগুলির বিরুদ্ধে মামলা করার অনুমোদনও দেওয়া হয়েছে। নিয়মকানুন মেনে চলতে ব্যর্থ হওয়ায় নিয়ন্ত্রক সংস্থাটি উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্সও স্থগিত করেছে।

অন্য একটি পদক্ষেপে, এফএসএসএআই আশা কনফেকশনারির বিরুদ্ধে একটি পণ্য প্রত্যাহারের নির্দেশ জারি করেছে, যেখানে সংস্থাটিকে তাদের আগে থেকে প্যাকেট করা চকোলেট-ভরা কুকিজ় বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ সেগুলিও ‘অসুরক্ষিত’ বলে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে এফএসএসএআই খাদ্য ব্যবসা পরিচালনাকারী (এফবিও) এবং ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করেছে। নিয়ন্ত্রক সংস্থাটি এনার্জি ড্রিঙ্ক এবং অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতকারকদের বিরুদ্ধেও অভিযান তীব্রতর করেছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর