মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

অবৈধভাবে ভারতে প্রবেশ, পশ্চিমবঙ্গে ৫ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

অবৈধভাবে ভারতে প্রবেশ, পশ্চিমবঙ্গে ৫ বাংলাদেশি গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জেলায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে পাচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে জেলার চর বাজিতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে চর বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মনিরুল ইসলাম, জিয়াউল রহমান, নুর ইসলাম, রুহুল শেখ ও মনিরুল শেখ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানিয়েছেন।

তারা কী উদ্দেশ্যে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং কতদিন ধরে সেখানে বসবাস করছিল তা জানার চেষ্টা করছে। তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ থানা পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সূত্র: টিভি৯

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর