সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী, আগেই হামলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী, আগেই হামলার হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হলো। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় না থেকে ইরান নিজেরাই আগে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।  রণতরীটি এখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় অবস্থানরত অন্য দুটি বিমানবাহী রণতরির সঙ্গে যুক্ত হয়েছে।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী (আইন ও আন্তর্জাতিক বিষয়ক) কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগে হামলা চালানোর অপেক্ষায় থাকবে না তেহরান। তার এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র হয়তো নতুন করে হামলার প্রস্তুতি নিতে সময়ক্ষেপণ করছে বলে মনে করছে ইরান।

অন্যদিকে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সতর্কবার্তায় ইরান ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর সম্ভাব্য হামলার ঝুঁকি সম্পর্কে নাগরিকদের সতর্ক করা হয়েছে।

এর আগে বাহরাইন জানিয়েছিল, ইরানের ছোড়া হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মানামা এসব হামলাকে তেহরানের ধারাবাহিক আগ্রাসনের অংশ হিসেবে অভিহিত করেছে।

এদিকে হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। সাম্প্রতিক দিনগুলোতে এ ধরনের সপ্তম ঘটনা এটি।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর