লোহিত সাগরের প্রবেশদ্বার গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালির ওপর নজরদারি করা একটি অঞ্চল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনী সরিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রণালিটির নিয়ন্ত্রণ চলে গেছে হুথি বিদ্রোহীদের কাছে।
তাদের সরে যাওয়ার ফলে এখন বাব এল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের কাছে যাওয়ায় সেখানে আন্তর্জাতিক জাহাজ চলাচল আরও বিঘ্ন ঘটবে।
বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ প্রণালিসমূহের মধ্যে অন্যতম হরমুজ প্রণালি গত আট মাস ধরে বন্ধ করে রেখেছে ইরান। অপরদিকে এখন বাব এল-মান্দেব যাচ্ছে হুথিদের কাছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এমন পরিস্থিতির কারণে উপসাগরীয় আরব দেশগুলোর তেল উৎপাদনের রুট আরও সংকুচিত হয়ে আসবে।
রোববার (১৫ নভেম্বর) সরকারি বাহিনী সাউদার্ন ফোর্স এক বিবৃতিতে বলেছে, সাউদার্ন সশস্ত্র বাহিনী তার সেনাদের ধুবাব বিমানবন্দর এবং পূর্ব তাইজ প্রদেশের বাব এল-মান্দেব প্রণালি থেকে অন্য জায়গায় মোতায়েন শুরু করেছে। (অস্থায়ী) রাজধানী এডেনকে রক্ষায় প্রাধান্য দেওয়া এবং অন্যান্য প্রদেশকে রক্ষা করতে, একইসঙ্গে ফ্রন্টলাইন শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে নিজেদের সেনারা সরে যাওয়ার পর হুথিদের কাছ থেকে বাব এল-মান্দেবকে মুক্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী।
ইয়েমেনি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি বলেন, বাব এল-মান্দেব এবং পশ্চিম উপকূল মুক্ত করা ইয়েমেনি বাহিনীর অধিকার। এই অঞ্চলের সুরক্ষায় পুরো বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে।
সূত্র: রয়টার্স
এফএ




