বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

দেখতে হুবহু নেতানিয়াহু! ভাইরাল হয়ে বিপাকে ইরানি দোকানদার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

দেখতে হুবহু নেতানিয়াহু! ভাইরাল হয়ে বিপাকে ইরানি দোকানদার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার আশ্চর্য মিল। আর সেই মিলই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ইরানের এক সাধারণ দোকানির জন্য। নেতানিয়াহুর মতো দেখতে হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি। তবে এই পরিচিতি আনন্দের বদলে তার ব্যবসায় ডেকে এনেছে বিপত্তি। এমনকি তার দোকান বয়কটেরও ডাক দিয়েছেন কেউ কেউ।

সম্প্রতি ইরানের রাজধানী তেহরানের একটি দোকানে ধারণ করা প্রায় ৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাদাম, শুকনো ফল ও মিষ্টি বিক্রির দোকানে বসে আছেন এক ব্যক্তি। তার চুলের রেখা, মুখের গড়ন ও অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর অদ্ভুত মিল খুঁজে পান নেটিজেনরা।

এরপরই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ তাকে ‘ইরানের নেতানিয়াহু’ বলে আখ্যা দেন, আবার কেউ তার দোকানের ঠিকানা জানতে চান। অনেকে কৌতূহলবশত দোকানে গিয়ে কেনাকাটা করার আগ্রহও প্রকাশ করেন।

তবে নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে কিছু ব্যবহারকারী ওই দোকান বয়কটের আহ্বান জানান। 

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির দাম আকবর নওরুজ। নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে ওই দোকানির ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়েছেন তিনি। 

আকবর বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পর ক্রেতারা এখন আর আগের মতো দোকানে আসছেন না। 

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লাও নেতানিয়াহুর মতো দেখতে ওই ব্যক্তির ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রসঙ্গত, ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণে ইরানের সাধারণ মানুষ ইসরায়েল এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি প্রবল ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। এই পরিস্থিতিকে একজন সাধারণ দোকানির চেহারার সঙ্গে নেতানিয়াহুর মিল নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। 

সূত্র: এআরওয়াই নিউজ

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর