রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ওমান উপসাগরে আগুন লাগা জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম

শেয়ার করুন:

ওমান উপসাগরে আগুন লাগা জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করল আমিরাত

ওমান উপসাগরে একটি কার্গো জাহাজে আগুন লাগার পর ২২ জনকে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ড।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ন্যাশনাল গার্ড জানায়, জাহাজটির নাবিকদের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে বিশেষায়িত উদ্ধারকারী দল জাহাজটির অবস্থান শনাক্ত করে এবং তাতে থাকা ২২ জনকে উদ্ধার করে। তারা সবাই আরব নাগরিক।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল।

তবে জাহাজটিতে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানায়নি আমিরাতের ন্যাশনাল গার্ড।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়।

আইআরজিসির দাবি, ট্যাংকার দুটি তাদের নেভিগেশন ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে জলপথটিতে অননুমোদিত পথে চলাচলের চেষ্টা করেছিল। এ কারণে জাহাজ দুটি একাধিক নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে সংস্থাটি। তাদের একটি হরমুজ প্রণালির পূর্ব দিকে এবং অন্যটি প্রণালির ভেতরে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়। সূত্র: আল জাজিরা।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর