রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ভারত হয়ে রাশিয়ার তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

ভারত হয়ে রাশিয়ার তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে!
তেলবাহী জাহাজ- ফাইল ফটো

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার অপরিশোধিত তেল থেকে তৈরি জ্বালানি ভারত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকছে। ভারতকে ব্যবহার করে রাশিয়ার অপরিশোধিত তেলের উৎস লুকিয়ে তা নিউইয়র্কের বন্দরে পাঠানো হচ্ছে, এমন অভিযোগ তুলে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। 

শনিবার এমনটাই জানিয়েছেন ভারতের রিজার্ভ ব্যাংকের  ডেপুটি গভর্নর মাইকেল পাত্র। খবর এনডিটিভির

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে মস্কোর ‘বিশেষ সেনা অভিযান’ শুরু হওয়ায় পর রুশ তেল এবং সেই তেল থেকে তৈরি যেকোনো ধরনের জ্বালানি আমদানির বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। 

‘রুশ-আগ্রাসন’ এর প্রশ্নে ভারত অবশ্য যুক্তরাষ্ট্রের পথে হাঁটেনি। শুরু থেকেই ‘মাঝামাঝি’ অবস্থান নিয়েছে নয়াদিল্লি। কিন্তু ওয়াশিংটনের অবস্থান জানার পরেও ভারতীয় জাহাজ কীভাবে রুশ তেল নিয়ে নিউইয়র্কের বন্দরে পৌঁছল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

মার্কিন ট্রেজারি বিভাগ থেকে অভিযোগে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাশিয়ার অশোধিত তেল উঠে যাচ্ছে ভারতের জাহাজে। গুজরাতের পশ্চিম উপকূলের বন্দরে নিয়ে গিয়ে সেই তেল শোধন করা হচ্ছে। তার পর ফের জাহাজে চাপিয়ে অজ্ঞাত গন্তব্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই তেল। 

যুক্তরাষ্ট্রের এই দাবির প্রেক্ষিতে পাত্র বলেন, ‘ওই পরিশোধিত তেল নিয়ে গুজরাটের বন্দর ছাড়ার সময় সংশ্লিষ্ট জাহাজটির নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না। মাঝসমুদ্রেই গন্তব্য স্থির হয়েছে এবং সেই অনুযায়ী তা নিউইয়র্কের বন্দরে গিয়ে পৌঁছেছে।’ 

তবে জাহাজটির নাম এবং পরিশোধনাগারের নাম প্রকাশ্য করা হয়নি।

বিশ্বে সবচেয়ে বেশি তেল আমদানি করা দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে ভারত। কিন্তু রাশিয়া থেকে তেল আমদানির ‘পরম্পরা’ ভারতের ক্ষেত্রে সেভাবে কখনওই দেখা যায়নি। কিন্তু রুশ-ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার পর ভারতকে বিশেষ ছাড়ে অপরিশোধিত তেল বিক্রি করতে শুরু করেছে রাশিয়া।

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর