বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

টানা পঞ্চমবার মার্কিন এমপি নির্বাচিত ফিলিস্তিনি নারী রাশিদা তালিব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

টানা পঞ্চমবার মার্কিন এমপি নির্বাচিত ফিলিস্তিনি নারী রাশিদা তালিব

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে টানা পঞ্চম মেয়াদে জয় পেয়েছেন ফিলিস্তিনি-আমেরিকান ডেমোক্র্যাট প্রার্থী রাশিদা তালিব। 

মুসলিম এই নারী মিশিগানের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। খবর এপি, সিবিএস নিউজ ও আল-জাজিরার।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী জেমস হুপার ও গ্রিন পার্টির ব্রেন্ডা স্যান্ডার্সকে হারিয়ে জয়ী হন রাশিদা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তার জয়ের তথ্য নিশ্চিত করেছে।

রাশিদা তালিব যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একমাত্র ফিলিস্তিন বংশোদ্ভূত আমেরিকান সদস্য। ২০১৮ সালে প্রথমবার প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০২০, ২০২২ ও ২০২৪ সালের নির্বাচনেও জয়ী হন।

এবারের জয় নিয়ে টানা পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হলেন তিনি। 

তিনি মিশিগানের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ডেট্রয়েটের পশ্চিম অংশ, ডিয়ারবর্ন, লিভোনিয়া, ওয়েস্টল্যান্ডসহ বেশ কিছু অঞ্চল রয়েছে।

কংগ্রেসে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল গ্রুপ 'দ্য স্কোয়াড'-এর সদস্য। ফিলিস্তিনে ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা এবং যুদ্ধবিরতির জোরালো দাবির কারণে তিনি মার্কিন রাজনীতিতে অত্যন্ত আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর