মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ক্যালিফোর্নিয়ার ব্যালট নিয়ে ট্রাম্পের দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম

শেয়ার করুন:

ক্যালিফোর্নিয়ার ব্যালট নিয়ে ট্রাম্পের দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট
ডোনাল্ড ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে আসা হাজারো ভোট আলাদা করে রাখতে ট্রাম্প প্রশাসনের দাবি খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এসব ভোট অযোগ্য নাগরিকদের দেওয়া হতে পারে বলে দাবি করেছিল ট্রাম্প প্রশাসন।

মার্কিন বিচার বিভাগ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল, ডাকযোগে আসা ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ব্যালট আলাদা করে রাখার নির্দেশ দেওয়া হোক। প্রশাসনের আশঙ্কা ছিল, এসব ব্যালটের মাধ্যমে অবৈধভাবে ভোট দেওয়া হতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতি হচ্ছে। অভিবাসীদের অবৈধভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে ডেমোক্র্যাটরা নির্বাচনে কারচুপি করেন বলেও অভিযোগ করেছেন তিনি।

ট্রাম্পের এসব অভিযোগের বড় একটি অংশের লক্ষ্য ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা। ডেমোক্র্যাট-শাসিত অনেক অঙ্গরাজ্যে এ পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

ক্যালিফোর্নিয়ায় প্রায় ২ কোটি ৬০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। এর আগে কয়েকটি নিম্ন আদালত অঙ্গরাজ্যটির নির্বাচন কর্মকর্তাদের পক্ষে রায় দেন। তাদের যুক্তি ছিল, কেন্দ্রীয় সরকার অঙ্গরাজ্যের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে এবং নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহ তৈরির পরিবেশ সৃষ্টি করছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ক্যালিফোর্নিয়ার আসনসংখ্যা ৫২, যা দেশটির যেকোনো অঙ্গরাজ্যের মধ্যে সর্বোচ্চ। তবে একাধিক গবেষণা ও অঙ্গরাজ্যটির নিরীক্ষায় দেখা গেছে, অযোগ্য ব্যক্তিদের ভোট দেওয়ার ঘটনা, বিশেষ করে অ-মার্কিন নাগরিকদের ভোট দেওয়ার ঘটনা বিরল।

ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজের পক্ষে কোনো ব্যাখ্যা দেননি সুপ্রিম কোর্ট। আদালত মাত্র এক বাক্যের আদেশে আবেদনটি প্রত্যাখ্যান করেন। 

আদেশে বলা হয়, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারির যে আবেদন বিচারপতি এলেনা কাগানের কাছে উপস্থাপন করা হয়েছিল এবং পরে তার মাধ্যমে আদালতে পাঠানো হলে সেটি খারিজ করে দেওয়া হয়।

মধ্যবর্তী নির্বাচনের আগের দিন বিতর্কিত ব্যালটগুলো আলাদা রাখার জন্য মার্কিন বিচার বিভাগ শেষ মুহূর্তে আবেদন করার কয়েক ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত দেন সুপ্রিম কোর্ট।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর