রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভারী তুষারপাতে নেপালে আটকা ৬ ভারতীয় পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

ভারী তুষারপাতে নেপালে আটকা ৬ ভারতীয় পর্যটক

প্রচণ্ড তুষারপাতের কারণে নেপালের ফোকসুন্দো ন্যাশনাল পার্কে আটকা পড়েছেন ছয় ভারতীয় পর্যটক। শনিবার থেকেই সেখানে আটকে আছেন তারা।

রোববার (১ নভেম্বর) দুপুরে এমনটাই জানিয়েছেন নেপাল সরকারের কর্মকর্তারা। তাদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে।

ফোকসুন্দো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধো এলাকায় ঘুরতে গিয়েছিলেন ওই ছয় পর্যটক। তাদের মধ্যে ছিলেন দুই নারী। সো ফোকসুন্দো নেপালের সবচেয়ে গভীর হৃদ। উচ্চতা ৩ হাজার ৬০০ মিটার। 

দোলপার মুখ্য জেলা কর্মকর্তা জুনু ধাকাল জানান, গত বেশ কয়েকদিন ভারী বরফপাতের ফলে ওই এলাকা বরফে ঢাকা পড়েছিল। তাই সেখানে যেতে পর্যটকদের বারণ করেছিলেন নিরাপত্তরক্ষীরা। 

বারণ করেছিলেন তাদের নেপালি পথপ্রদর্শকও (গাইড)। কিন্তু তারা শোনেননি। জুনু জানান উদ্ধারকাজ শুরু হয়েছে। 

তিনি বলেন, তারা যেখানে আটকে আছেন সেই জায়গাটি আমরা চিহ্নিত করেছি। সেনাবাহিনীর একটি হেলিকপ্টার সেখানে যাচ্ছে। আশা করি তাদের দ্রুত ফিরিয়ে আনা যাবে।

চিহ্নিত করা গিয়েছে আটক পর্যটকদেরও। তাদের নাম মৌমিতা হালদার, পিয়ালি কোলে, জজলা ত্রিবেদী কুমার, আদিত্য সিংহ, দীপলীনা বিশ্বাস ও রাজেশ দে। 

শনিবার গাইডের বারণ না-মেনে তাঁকে ছাড়াই পর্যটকেরা বরফপাতের মধ্যে এগিয়ে যান হৃদের দিকে। সেই ঘটনা দোলপার জেলা প্রশাসনের দফতরে জানান তিনি। 

শনিবার রাতে পর্যটকদের সঙ্গে তাঁর যোগাযোগ ক্ষীণ হয়ে আসে। রবিবার সকালে তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরেই দ্রুত উদ্ধার কাজ শুরু হয়।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর