শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

পাকিস্তানি চর সন্দেহে ভারতে সেনা সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানি চর সন্দেহে ভারতে সেনা সদস্য গ্রেফতার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের এক সেনা সদস্যকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

তাকে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা থেকে গ্রেফতার করা হয়।

রাজবীর সিং নামে ওই সেনা সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি আইএসআইকে সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য দিয়েছেন।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তিনি সেনাবাহিনীর গোপন এবং অন্যান্য সামরিক স্পর্শকাতার তথ্য পাকিস্তানের আইএসআইয়ের কাছে পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে।

গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে পাঞ্জাবের ফাজিলকা থানায় মামলা হয়। আর তাকে ২৯ অক্টোবর গ্রেফতার করা হয়। এই সময়টায় তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

শুক্রবার তাকে শিলিগুড়ির একটি আদালতে তোলা হয় এবং রিমান্ড চাওয়া হয়। সরকারি আইনজীবী সৌমিত্রা সিং সরকার বলেছেন, অভিযুক্ত এ সেনা সদ্স্যের বিরুদ্ধে তদন্ত শুরুর পর থেকেই তিনি পালিয়ে ছিলেন।

শিলিগুঁড়ির আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ সময়ের মধ্যে তাকে পাঞ্জাবে নিয়ে যাওয়া হয়।

আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ১ নভেম্বরের মধ্যে অভিযুক্তকে ফাজিলকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হবে।

এই গুপ্তচরকে যেখান থেকে গ্রেফতার করা হয়েছে সেটি ভারত ও ভূটানের সীমান্তের কাছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তিনি সম্ভবত ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেনয়।


-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর