শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্লোভেনিয়া সীমান্তে বাংলাদেশিসহ ১৪৭ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১১:১২ পিএম

শেয়ার করুন:

স্লোভেনিয়া সীমান্তে বাংলাদেশিসহ ১৪৭ অভিবাসী আটক

মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে বাংলাদেশিসহ ১৪৭ জন অভিবাসীকে আটক করেছে পুলিশ। চলতি মাসের ১৬ থেকে ১৯ অক্টোবরের মধ্যে দেশটির ব্রেজিসে ও চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ব্রেজিসের ওব্রেজে, দোবোভা, রিগোনৎসে, ভেলিকি ওব্রেজ, কাপেলে ও লোচে অঞ্চলে অভিযান চালিয়ে ৮১ জনকে আটক করে স্থানীয় পুলিশ।  

তাদের মধ্যে ২৯ জন আফগানিস্তানের, ১২ জন মিশরের, ১০ জন পাকিস্তানের, সাতজন বাংলাদেশের, পাঁচজন সুদানের, চারজন নেপালের, দুজন আলজেরিয়ার, দুজন জর্ডানের, দুজন ইয়েমেনের, চারজন ইরাকের, দুজন সোমালিয়ার এবং একজন করে মরক্কো ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন।

অন্যদিকে, আরেক সীমান্ত শহর চেরনোমেলজের ভিনিৎসা, পোদক্লানেত্স, মারিন্দোল, রাস্ট প্রি ভিনিৎসি, বোইয়ানৎসি ও বালকোভৎসি অঞ্চলে অভিযান চালিয়ে আরও ৬৬ জনকে আটক করা হয়। 

তাদের মধ্যে ১৯ জন সুদানের, ১৮ জন আফগানিস্তানের, ১৫ জন পাকিস্তানের, ১৩ জন বাংলাদেশের এবং একজন নেপালের নাগরিক।

আটক অভিবাসীদের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।

ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ বলকান রুট ব্যবহার করেছেন। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কম।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস 


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর