বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪
দেশটির মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। ছবি: সংগৃহীত

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮০ জন। তাঁদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা গুরুতর।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। ট্রেন দুটি মাদ্রিদ থেকে সেভিয়ার দিকে যাচ্ছিল। মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি ট্রেন আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করেছেন ট্রেনের ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো। তিনি বলেন, সংঘর্ষের সময় যাত্রীরা ট্রেনের ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান।

জেরোনিমো বলেন, প্রথমে তাঁরা ভেবেছিলেন ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে বাইরে বেরিয়ে দেখেন, তাঁদের ট্রেন একদিকে কাত হয়ে আছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন। অনেকে ভয়ে কাঁপছিলেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। আহত ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিবিসি।

স্পেনে এর আগে ২০১৩ সালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত হয়েছিলেন। সে সময় একটি ট্রেন রেললাইনের বাঁকে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ওই ঘটনা ঘটে। নতুন এ দুর্ঘটনা দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: বিবিসি

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর