মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভারতীয় গ্যাংস্টার অমৃতপাল সিং কানাডায় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

ভারতীয় গ্যাংস্টার অমৃতপাল সিং কানাডায় গ্রেফতার

ভারতের অন্যতম ‘ওয়ান্টেড’ গ্যাংস্টার অমৃতপাল সিং বাঠ গ্রেফতার হয়েছেন কানাডায়। গত সপ্তাহেই আমেরিকায় গ্রেফতার হন ‘মোস্ট ওয়ান্টেড’ দুই গ্যাংস্টার হিমাংশু ভাউ এবং নারজ ফরিদপুরিয়া। 

তাদের গ্রেফতারের পর পঞ্জাবের পলাতক গ্যাংস্টার অমৃতপালকেও গ্রেফতার করা হল। তাকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

পঞ্জাবের তরনতারনের বাসিন্দা অমৃতপাল ওরফে হরপ্রীত সিং। পুলিশ জানায়, অমৃতপালের বিরুদ্ধে রেড নোটিস জারি করা হয়েছিল। 

কানাডার পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয় অমৃতপালের গ্রেফতারের জন্য। বেশ কিছু দিন ধরেই অমৃতপালের খোঁজে তল্লাশি চালাচ্ছিল সে দেশের পুলিশ। সোমবার কানাডার একটি প্রত্যন্ত এলাকা থেকে অমৃতপালকে গ্রেফতার করা হয়।

পঞ্জাব পুলিশের একটি দল কানাডার উদ্দেশে রওনা হয়েছে। অমৃতপালকে প্রত্যর্পণের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন তরনতারনের সিনিয়র পুলিশ সুপার সুরিন্দর লাম্বা। 

তিনি বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা অমৃতপালের বিরুদ্ধে রেড নোটিস জারি করেছিল। সেই সূত্র ধরেই কানাডা প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অমৃতপালের গতিবিধির উপর নজরদারি রাখা হচ্ছিল।

পঞ্জাব পুলিশ জানিয়েছে, রাজ্যে খুন, চাঁদাবাজি, অপহরণ-সহ ২০টি মামলা রয়েছে অমৃতপালের বিরুদ্ধে। ২০২৪ সালে ঝওয়ালের পঞ্চায়েত প্রধান অবন কুমারকে খুনের মামলায় অমৃতপালের নাম প্রকাশ্যে আসে। তার পরই তাঁকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করে পুলিশ। 

সেই ঘটনার পরই কানাডায় পালিয়ে যান অমৃতপাল। সেখান থেকেই পঞ্জাবের বিভিন্ন এলাকায় তার অপরাধের নেটওয়ার্ক পরিচালনা করছিলেন।

উল্লেখ্য, গত সপ্তাহে আমেরিকায় গ্রেফতার করা হয় গ্যাংস্টার হিমাংশু এবং নীরজকে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাঁদের গ্রেফতার করে। 

২০২৩ সালে তাদের বিরুদ্ধে রেড নোটিস জারি করেছিল ইন্টারপোল। তার পরই দু’জনের অপরাধের নেটওয়ার্ক এবং গতিবিধির উপর নজরদারি চালাতে শুরু করে এফবিআই। 

আমেরিকায় বসে পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে অপরাধের চক্র চালাতেন দুই গ্যাংস্টার। দু’জনেই গ্যাংস্টার লরেন্স বিশ্নোই গোষ্ঠীর কট্টর প্রতিদ্বন্দ্বী।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর