মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনায় মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
আরও পড়ুন: আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর উচ্ছেদ, ভেঙেছে ১০টি মসজিদ
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে একটি ফোন পেয়েছি।’
তিনি জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন তারা। এ সময় সেখানে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন দুই নেতা।
আরও পড়ুন: মুসলিমদের ঘরবাড়ি গুঁড়িয়ে বাংলাদেশে বিতাড়িত করছে ভারত: রয়টার্স
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েল সফর করে সমালোচনার মুখে পড়েন মোদি। তার ওই সফরের কয়েক দিন পরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়।
সূত্র: আল জাজিরা




