বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

এবার প্রতিরক্ষা চুক্তি করল তুরস্ক-কাতার-পাকিস্তান-ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পিএম

শেয়ার করুন:

এবার প্রতিরক্ষা চুক্তি করল তুরস্ক-কাতার-পাকিস্তান-ইন্দোনেশিয়া

নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং সামরিক ক্ষেত্রে অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্যে একটি ঐতিহাসিক বহুপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া। 

বুধবার (২১ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় চার দেশের মধ্যে এ চুক্তি সই হয়। চুক্তিটির নাম দেওয়া হয়েছে ‘বদর সমঝোতা স্মারক’ । 

চুক্তিতে তুরস্কের পক্ষে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের, কাতারের পক্ষে উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুর রহমান আল থানি, পাকিস্তানের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এবং ইন্দোনেশিয়ার পক্ষে উপপ্রতিরক্ষামন্ত্রী ইউসুফ জুহারি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গোরগুনও উপস্থিত ছিলেন। 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তির মূল লক্ষ্য হলো চার দেশের প্রতিরক্ষা খাতের সহযোগিতা বৃদ্ধি, সামরিক উৎপাদনে সমন্বয় এবং প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন। এর আওতায় সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করা হবে। 

এতে আরও বলা হয়, চুক্তির মাধ্যমে চার দেশ নিজেদের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে যৌথ প্রযুক্তি উন্নয়ন, উৎপাদনব্যবস্থার সমন্বয় এবং আধুনিক প্রতিরক্ষাব্যবস্থার উপযোগী সমাধান তৈরিতে কাজ করতে চায়। পাশাপাশি মিত্র ও বন্ধুরাষ্ট্রগুলোর প্রয়োজন মেটাতে প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যও রয়েছে। 

এ চুক্তি এমন এক সময়ে হলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিভিন্ন দেশের তৎপরতা বাড়ছে। তবে বদর সমঝোতা স্মারক’-এ গত আগস্টে তুরস্ক-পাকিস্তান-সৌদি আরবের স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’-এর মতো ‘পারস্পরিক প্রতিরক্ষা’ সম্পর্কিত ধারা নেই। অর্থাৎ, অংশগ্রহণকারী কোনো দেশ আক্রমণের শিকার হলে অন্য দেশগুলোর সামরিক হস্তক্ষেপ করার আইনি বাধ্যবাধকতা থাকবে না।

সূত্র: আনাদোলু, ডন

এমএইচআর

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর