বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রকে ৭ দিনের সময় দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রকে ৭ দিনের সময় দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় শর্ত পূরণের জন্য সাত দিনের একটি উদ্যোগের প্রস্তাব দিয়েছে ইরান। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এই সময়ের মধ্যে ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে না নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

মঙ্গলবার (২০ অক্টোরব) ইরাকের টেলিভিশন চ্যানেল আল ইখবারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, পাকিস্তান ও কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান।

তিনি জানান, ইরানের প্রস্তাবিত সাত দিনের পরিকল্পনা অনুযায়ী, ষষ্ঠ দিনে পুরোপুরি খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি। 

তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের শর্তগুলো মেনে নিতে হবে। আরাগচির দাবি, ওয়াশিংটন শর্তগুলোতে সম্মতি জানিয়েছে, কিন্তু এর সঙ্গে আরও কিছু বিষয় যুক্ত করতে চাইছে।

আরাগচি বলেন, ‘আলোচনার টেবিল এখনো রয়েছে।’ যুক্তরাষ্ট্র শর্তগুলো মেনে চললে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে। এরপর চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো পর্যন্ত আলোচনা চলবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্য বিষয়ে আলোচনায় যাওয়ার আগে ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রকে নিজেদের সব প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে এটিও একটি গুরুত্বপূর্ণ বিরোধের বিষয় হয়ে উঠেছে।

রেজাই বলেন, যুক্তরাষ্ট্র আস্থা তৈরির পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না। ইরানের দাবির মধ্যে রয়েছে মার্কিন অবরোধ প্রত্যাহার, তেল খাতে নিষেধাজ্ঞা শিথিল করা এবং আঞ্চলিক সংঘাত বন্ধ করা।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর