মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফের ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

ফের ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর তেহরানে এটি তার পঞ্চম সরকারি সফর।

মঙ্গলবার (২০ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে তেহরানে পৌঁছেছেন আসিম মুনির। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঘাই জানান, আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয় থাকলেও মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে।

রয়টার্স জানিয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে ইসলামাবাদের যোগাযোগ বজায় রয়েছে। তবে এবার এমন একটি সময় তিনি ইরান সফরে গেছেন, যার একদিন আগে তেহরান সফরে শেষে দেশে ফিরে গেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

সফরকালে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। বিদায় নেওয়ার আগে, সব সময় ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে গেছেন লাভরভ।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি ‘গোপন’ বৈঠক করেছেন বলে জানা যাচ্ছে। ফলে কূটনৈতিক তৎপরতা চললেও নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়ে গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এমন পরিস্থিতিতে আসিম মুনিরের তেহরান সফরকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: বিবিসি, রয়টার্স


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর