মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে মসজিদের পাশে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসে সোমবার (১৯ অক্টোবর) একটি মসজিদের পাশের আবাসিক এলাকায় গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। 

তবে গোলাগুলির সঙ্গে মসজিদ বা সেখানে অবস্থানরত মুসল্লিদের কোনো সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছে পুলিশ। খবর আনাদোলু ও আল-জাজিরার।

mosq-us

গুলির ঘটনার পরপরই কেন্দ্রীয় ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকবিষয়ক ব্যুরো (এটিএফ) 

তবে পরে পুলিশ জানায়, মসজিদে নয়, বরং এর পাশের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পার্কিং এলাকায় গুলির ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা সার্জেন্ট জেমস ফুকুয়া বলেন, মসজিদে তখন একটি অনুষ্ঠান চলছিল, বাইরের ঘটনার সঙ্গে সে অনুষ্ঠানের কোনো সম্পর্ক ছিল না।

তিনি আরও বলেন, ‘বিষয়টি স্পষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, এই গোলাগুলি মসজিদে হামলার কোনো ঘটনা ছিল না।’

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা হলেও এটিএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গোলাগুলির কারণ কিংবা এ ঘটনায় কেউ আটক হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সম্প্রচারমাধ্যম ‘টেন টিভি’ -এর তথ্য অনুযায়ী, কলম্বাসের উত্তর-পূর্বাঞ্চলে আল-রহমা মসজিদের কাছে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়।

ঘটনাস্থলে একজনকে মৃত এবং আরেকজনকে আহত অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর