মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে নিজেদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সতর্কতার আওতায় রয়েছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান, জর্ডান, ইরাক, লেবানন, ইসরায়েল, ইয়েমেন ও ইরান।
সোমবার (১৯ অক্টোবর) এসব দেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো এ সতর্কতা জারি করে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ‘ইরান এবং ইরান-সমর্থক গোষ্ঠীগুলো বিদেশে অন্যান্য মার্কিন স্বার্থে অথবা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও আমেরিকানদের সাথে সংশ্লিষ্ট স্থানগুলোতে হামলা চালাতে পারে, যার মধ্যে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থাও অন্তর্ভুক্ত’।
Security Alert: U.S. Mission Saudi Arabia (October 18, 2026) Americans currently in the Middle East should exercise heightened vigilance due to the complex security environment. Be aware of potential flight cancellations, airspace closures, and travel disruptions. Check your flight’s departure status with the airline or through: - Riyadh airport: https://t.co/YWFD0CIFcY - Jeddah airport: https://t.co/oL1XQMdS4N - Dhahran airport: https://t.co/tH4mvhGrSq - https://t.co/9QqKizXztQ Iranian-supported Houthis have engaged in hostilities against Saudi Arabia, including attacks on civilian airports and other critical infrastructure resulting in civilian casualties and severe travel disruptions. The hostilities have the potential to escalate rapidly beyond that immediate area. Americans traveling to or from the Middle East should monitor information about airport and airline operations and develop contingency plans in advance. Iran and groups supportive of Iran may target other U.S. interests overseas or at locations associated with the United States and Americans throughout the world, including U.S. businesses and other institutions. Read more: https://t.co/pRfASzLOd4
— U.S. Embassy Riyadh (@USAinKSA) October 19, 2026
সৌদি আরবের বিরুদ্ধে চলমান হুথি হামলার কথা উল্লেখ করে সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ‘বর্তমান সংঘাত নির্দিষ্ট এলাকার বাইরেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে বেসামরিক মানুষের নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণসূচিতে আকস্মিক পরিবর্তনের জন্য মার্কিন নাগরিকদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে’।
প্রসঙ্গত, ইয়েমেনের হুথি গোষ্ঠী সম্প্রতি সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও বিভিন্ন তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্র করেছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।
চলমান এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইরান, হুথি গোষ্ঠী ও সৌদি আরবকে ঘিরে সংঘাত আরও বিস্তৃত হলে এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তা, বিমান চলাচল এবং মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা, ডন
এমএইচআর




