শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মহানবীকে নিয়ে কটূক্তি, ইরানি তরুণীর মৃত্যুদণ্ডের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

মহানবীকে নিয়ে কটূক্তি, ইরানি তরুণীর মৃত্যুদণ্ডের আদেশ
নাজমিহ আমিন

সামাজিক যোগাযোগমাধ্যমে হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় ইরানে নাজমিহ আমিন (২৩) নামের এক তরুণীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

তাকে চলতি বছরের জানুয়ারিতে সরকার বিরোধী আন্দোলনের সময় গ্রেফতার করা হয়েছিল। খবর দ্য গার্ডিয়ানের।

পরবর্তীতে মহানবীকে কটূক্তি করার প্রমাণ মেলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আলাদা একটি অভিযোগে তাকে ১২ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

নাজমিহ আমিন মাশহাদের বাসিন্দা। এটি ইরানের উত্তরপূর্বাঞ্চলের একটি শহর। বর্তমানে মাশহাদের ভাকিলাবাদ কারাগারে বন্দি আছেন তিনি।

একটি সূত্র জানিয়েছে, তাকে গত বছরের ৩১ জানুয়ারি মাশহাদের ফেরদৌসি শপিং সেন্টার থেকে গ্রেফতার করা হয়। তবে আরেকটি সূত্র জানিয়েছে ৩ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়েছিল।

নাজমিহ আমিনের পরিবার প্রথমে মনে করেছিল তাকে সরকার বিরোধী আন্দোলন নিয়ে করা পোস্টের জন্য গ্রেফতার করা হয়েছে।

তবে পরে তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়। যারমধ্যে একটি হলো মহানবীকে নিয়ে কটূক্তি করা। ইরানে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। তিনি অবশ্য তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, নাজমিহের বিচার করা হয় খোরাসান রাজাভি প্রদেশের অপরাধ আদালতের ব্রাঞ্চ-৬ এ। 

তিনি আদালতকে বলেন, মহানবীকে নিয়ে ইচ্ছাকৃতভাবে কটূক্তি করেননি। তবে আদালত তার এ দাবি প্রত্যাখ্যান করেন।

স্থানীয় সংবাদমাধ্যম খোরাসান জানিয়েছে, নাজমিহ আদালতকে বলেন, তিনি বন্ধুদের সঙ্গে এক ধরনের মাদক সেবন করেছিলেন। 

এরপর মহানবীকে নিয়ে কটূক্তিমূলক কথা সামাজিকমাধ্যমে লেখেন। তবে তার আইনজীবীরা দাবি করেছেন, তিনি ভুল করে ‘মুখ ফসকে’ কটূক্তি করেছেন।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর