বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

দীর্ঘায়িত হতে পারে মার্কিন অর্থনৈতিক যুদ্ধ, ইরানকে গালিবাফের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৬ এএম

শেয়ার করুন:

দীর্ঘায়িত হতে পারে মার্কিন অর্থনৈতিক যুদ্ধ, ইরানকে গালিবাফের বার্তা
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এমন পরিস্থিতি মোকাবিলায় ইরানকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

দেশটির অর্থনৈতিক সমন্বয় কমিটির এক যৌথ সভায় বক্তব্য দেওয়ার সময় গালিবাফ এ কথা বলেন।

ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কীভাবে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলবে, তা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়নের বিষয়ে ঐকমত্য প্রয়োজন।

তিনি বলেন, ‘নীতিনির্ধারকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হলো জনগণ ও সশস্ত্র বাহিনীর জীবনযাত্রা।’

গালিবাফ বলেন, যুদ্ধ ও নিষেধাজ্ঞার চাপের কারণে নাগরিকদের আর্থিক পরিস্থিতি যেন সবার শেষে ক্ষতিগ্রস্ত হয়, তা সরকারকে নিশ্চিত করতে হবে। সূত্র: আল জাজিরা।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর