মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘ইন্ডিয়া’ জোট বিকালে চা-চক্রে বসছে রাহুলের বাড়িতে!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

‘ইন্ডিয়া’ জোট বিকালে চা-চক্রে বসছে রাহুলের বাড়িতে!

ভারতের বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কেন্দ্রের ওপর চাপ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। 

এবার কেন্দ্রের ওপর চাপ বৃদ্ধির পরবর্তী কৌশল স্থির করতে বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে ‘ইন্ডিয়া’ জোটের এমপিরা চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 

বিভিন্ন ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকালে রাহুলের বাসভবন থেকে একটি যৌথ সাংবাদিক সম্মেলনও হওয়ার কথা রয়েছে। অনুমান করা হচ্ছে, সেখান থেকেই পরবর্তী পরিকল্পনা ঘোষণা করা হতে পারে।

পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার বিকালে দিল্লির ৫, সুনেরি বাগ রোডে রাহুলের বাসভবনে ওই চা-চক্রটির আয়োজন করা হয়েছে। 

তার আগে ‘ইন্ডিয়া’র নেতারা মিলে একটি যৌথ সাংবাদিক সংম্মেলন করবেন। চা চক্রের জন্য ইতিমধ্যে আমন্ত্রণপত্রও পাঠানো হয়ে গিয়েছে সংশ্লিষ্ট নেতা, ছাত্র ও নাগরিক সমাজের প্রতিনিধিদের। 

সোমবার পাঠানো ওই আমন্ত্রণপত্রে রাহুল লিখেছেন, “আজ ‘গণতন্ত্র রক্ষার জন্য পদযাত্রা’ এবং মামলা দায়ের করার পর আগামীকাল বিকেলে ‘ইন্ডিয়া’-র নেতাদের যৌথ সাংবাদিক সম্মেলন এবং চা-চক্র আয়োজিত হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় নয়াদিল্লির ৫, সুনেরি বাগ রোডে আমার বাসভবনে আসার জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।”

জ্ঞানেশের ইস্তফার দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কংগ্রেসের নেতৃত্বে ‘ইন্ডিয়া’ও সমান্তরাল প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে। 

ইতিমধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন রাহুলেরা। এসআইআরে অনিয়মের অভিযোগ তুলে সোমবার মিছিল করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দায়ের করেন রাহুল এবং অন্য বিরোধী নেতারা। 

jnt-mnt

ওই মিছিলে শামিল হয়েছিলেন সিজেপির আন্দোলনের অন্যতম মুখ তথা আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরাও।

মঙ্গলবারই রাহুলদের মামলা শুনানির জন্য উঠতে পারে সুপ্রিম কোর্টে। ঠিক সেই দিনেই বিরোধী এমপি, আন্দোলনকারী ছাত্র নেতৃত্ব এবং নাগরিক সমাজকে চা-চক্রে আমন্ত্রণ জানালেন রাহুল। 

যদিও চা-চক্রে নির্দিষ্ট ভাবে কারা উপস্থিত থাকবেন, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। তবে এই চা-চক্র থেকেই জ্ঞানেশ বিরোধী আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করা হতে পারে বলে অনুমান করছেন অনেকে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর